
বাংলাদেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘কেএন 95’ মাস্ক। ‘স্মার্ট স্মাইল’ ব্র্যান্ড নামে এই ‘কেএন ৯৫’ এবং ‘সার্জিক্যাল মাস্ক’ বাজারে আনার ঘোষণা দিয়েছে আরএমজি এক্সেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপারেল প্রমোটার্স লিমিটেড।
এ উপলক্ষে রাজধানীর সোনারগাও হোটেলে বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, চীনভিত্তিক গোল্ডেন ফাউন্ড কোম্পানির সঙ্গে প্রতিষ্ঠানটি যৌথ উদ্যোগে অত্যাধুনিক প্রযুক্তির কারখানা স্থাপন করেছে।
এতে হাতের স্পর্শ ও ধুলাবালিমুক্ত পরিবেশে মাস্ক তৈরি করা হয়। গুণগত মান বজায়ে করা হয় সব ধরণের ল্যাব টেস্ট। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও এই মাস্ক চাহিদা মেটাতে পারবে বলে প্রত্যাশার কথা জানান উদ্যেক্তারা।



