অন্যান্যবাংলাদেশ

৪৭ জনের মৃত্যু, শনাক্ত ২,২১১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন চার হাজার ১৭৪ জন। শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত একদিনে সুস্থ হয়েছেন আরো তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬-এ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন। হাসপাতালে মারা গেছেন ৪৪ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ২৭৪ জন (৭৮ দশমিক ৪৪ শতাংশ) এবং নারী ৯০০ জন (২১ দশমিক ৫৬ শতাংশ)।

সংশ্লিষ্ট খবর

Back to top button