বিশ্ববাংলা

করোনা: ইতালিতে আরো ১ বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে রুবেল হোসেন নামে আরো ১ বাংলাদেশি মারা গেছেন। ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে মারা যান তিনি।

রুবেল হোসেন প্রায় তিন সপ্তাহ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি বাংলাদেশের চট্রগ্রামে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালিতে ১৫ জন বাংলাদেশি মারা গেছেন। গত ৩ সপ্তাহ যাবত ইতালিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, যা ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভাবিয়ে তুলছে।

যদিও করোনার দ্বিতীয় ঢেউ এখনই ইতালিতে ফিরে আসার সম্ভাবনা নেই বলে মনে করছে সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button