বিশ্ববাংলা

নিউইয়র্কে ‘স্পোর্টস কার’ দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ফারহান সাঈদ নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তার দেশের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায়। নিউইয়র্কের জ্যামাইকাতে তিনি তার বাবা-মায়ের সাথে থাকতেন।

জানা যায়, গত মঙ্গলবার বন্ধুর কেনা নতুন স্পোর্টস কার নিয়ে লং ড্রাইভে বের হলে, নিউইয়র্ক আপস্টেটের বিয়ার মাউন্টেন এলাকার পলিসাইড পার্কওয়ের এক্সিট-১৮ তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় ফারহান সাঈদ।

এছাড়া তার সাথে থাকা অন্য দুজনও গুরুতর আহত হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। ফলে, গাড়িটি মোড় ঘুরানোর সময় একটি গাছের সাথে ধাক্কা লেগে পেছনের সিটে বসে থাকা ফারহান মারা যায়।

বাকী দুজন আহতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ফারহানের মৃত্যূতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button