অন্যান্যবাংলাদেশ

২৪ ঘণ্টায় সুস্থ ৩,২৯০, মৃত্যু ৩৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৩১৬ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯০ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ১৭৭ জন সুস্থ হয়েছেন।

নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৫০ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন শনাক্ত হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৮১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৪ জন নারী। এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৫ জন পুরুষ এবং ৯৩১ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১৮, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ৩, খুলনায় ৩, বরিশালে ২, সিলেটে ১, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩২ এবং বাড়িতে ৩ জন মারা গেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button