আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বজুড়ে আরো ৫ হাজার ৮শ’ মৃত্যু

বিশ্বজুড়ে আরো ৫ হাজার ৮শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট মৃত্যু ৮ লাখ ৬১ হাজারের বেশি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৬০ হাজারের বেশি। মোট আক্রান্ত ২ কোটি ৫৯ লাখের বেশি। এ পর্যন্ত সুস্থতার সংখ্যা  এক কোটি ৮১ লাখের অধিক।

দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১১শ’ ৬৬ মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। ১১শ’৬৪ মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানিতে কাছাকাছি অবস্থানে ভারতও।

১ হাজার ২৫ জনের মৃত্যুর পর সেখানে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৬ হাজার। মেক্সিকোয় কিছুটা কমেছে প্রাণহানি। বেড়েছে কলম্বিয়ায়। ৪শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে দেশটিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button