বিশ্ববাংলা

দুবাই এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশ

দুবাইয়ে অনুষ্ঠিতব্য ৬ মাসব্যাপী বৈশ্বিক বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ আয়োজন শেষ হবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ।

জানা যায়, দুবাইয়ের এক্সিবিশন সেন্টারের ৪৩৮ হেক্টর জায়গার উপরে বসবে এই প্রদর্শনী। এতে অংশগ্রহণের জন্য অবকাঠামো নির্মাণে বাংলাদেশের ব্যায় ধরা হয়েছে ৬ লাখ ডলার। দুবাইয়ের জেবল আলীর এক্সপো অঞ্চলে বাংলাদেশের দ্বিতল প্যাভিলিয়নে ডিসপ্লে সেন্টারের জন্য জায়গা রাখা হয়েছে।

এই অবকাঠামো নির্মাণে দেশটির ডব্লিউ ডব্লিউ এস জেবির তিনটি প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন বাংলাদেশ। আগামী বছর অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।

গত শুক্রবার দুবাই কনস্যুলেটে রাষ্ট্রদূত আবু জাফর চৌধুরীর উপস্থিতিতে অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি সাক্ষর করা হয়।

 জানা যায় চলতি বছর অক্টোবরে প্রদর্শনীটি হবার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে আগামী বছর অক্টোবরে নেওয়া হয়েছে। ছয়মাস ব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে অংশ নেয়ার জন্য এ পর্যন্ত ১৩৮টি দেশ তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button