
দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৪৪৭ জন, নতুন শনাক্ত এক হাজার ৯৫০ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন,২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৬১ জন,এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩১৮টি,নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৭টি। এখন পর্যন্ত ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ৯৫০ জন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৭ শতাংশ।
মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়,৬০ ঊর্ধ্ব ২৫ জন,৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন,৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে,মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন,চট্টগ্রাম বিভাগে ৪ জন,খুলনা বিভাগে ৬ জন,বরিশাল,সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩৭৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৮২৩ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৩১ জন।
বাংলাটিভি/শহীদ



