বিশ্ববাংলা

ভেনিসে বাংলাদেশিদের ঈদ পূণর্মিলনী

ইতালীর ভেনিসে ভৈরব সমিতির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় ২ শতাধিক প্রবাসী স্ব-পরিবারে, অংশগ্রহণ করেন।

গত শনিবার ভৈরব সমিতির সার্বিক সহযোগীতায় এবং ভৈরব সমিতির মহিলা সম্পাদিকা মদীনা মোছাম্মৎ এর সার্বিক তত্বাবধানে স্থানীয় সান জুলিয়ানো পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এসময় শিশুকিশোরদের দৌড় প্রতিযোগীতা, মহিলাদের মার্বেল দৌড় এবং ছেলেদের হাড়িভাঙা খেলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এসময় বক্তব্য রাখেন ভৈরব সমিতির সভাপতি সুলেমান হোসাইন, উপদেষ্টা সালাম মোহাম্মদ কাউসার, সিনিয়র সহ-সভাপতি শাহাদত হোসেন,সাধারণ সম্পাদক সোহাগ মিয়া ও সাংগঠনিক সম্পাদক বোরহান রুমি মিজানসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button