দেশবাংলা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি বন্ধ পাঁচদিন, চাপ পাটুরিয়া-দৌলতদিয়ায়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্য সংকটে ৫ম দিনের মতো ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।

অনেকে গাড়িসহ ঘাটে এসে ফিরে যাচ্ছেন বা গাড়ি রেখেই লঞ্চে বা স্পিডবোটে ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন।দিনের পর দিন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন চালক-হেলপারা। অপেক্ষা শুধু ফেরি পারাপারের।

এদিকে, নাব্য নিরসনে বিআইডব্লিউটিএয়ের ৯টি ড্রেজার ও পদ্মার সেতুর উচ্চ ক্ষমতার একটি ড্রেজার পলি অপসারণ করছে। বিআইডব্লিউটিএয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. ছাইদুর রহমান জানান, ড্রেজারটি ঠিকঠাক মতো চালু থাকলে ৩ দিন পর ফেরি চলতে পারবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button