
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২০২ জনের দেহে। এছাড়া আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫১৬ জনে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ করোনা রোগী।
সোমবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৩ হাজার ১২০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৩ লাখ ৪৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৩৭ লাখ ২ হাজার ৫৬৩জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৩ হাজার ২৫৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৪ লাখ ৬০ হাজার ৪২১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।



