আন্তর্জাতিকএশিয়া

লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের গুলি চালানোর অভিযোগ

ভারতীয় সেনারা লাদাখ সীমান্তে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে চীন। তবে, এই অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লী।

সোমবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি, পিএলএ’র মুখপাত্র অভিযোগ করেন ভারতীয় সেনারা অবৈধভাবে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে প্যাংগন লেকের দক্ষিণ তীর এবং শেনপাও পার্বত্য এলাকায় ঢুকে পড়ে।

পিএলএ’র পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝ্যাং সুইলি এক বিবৃতিতে বলেন, ‘অভিযানকালে চীনের সীমান্ত রক্ষাকারী বাহিনীর টহল দলের ওপর মারাত্মক হুমকিমূলক গুলি বর্ষণ করে ভারতীয় বাহিনী আর মাঠ পর্যায়ের পরিস্থিতি স্থিতিশীল করতে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয় চীনা বাহিনী।’

ভারতের এই আচরণকে মারাত্মক উস্কানি আখ্যা দিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় পক্ষকে মারাত্মক বিপদজনক পদক্ষেপ এখনই বন্ধ করার অনুরোধ জানানো হচ্ছে।

ভারতের দাবি গত দুই সপ্তাহে অন্তত দুইবার প্যাংগন লেকের দক্ষিণ তীরে চীনা সেনাবাহিনী উস্কানিমূলক কাজে জড়িত থেকেছে। তবে ভারত ‘নিয়ন্ত্রণ রেখার স্থিতাবস্থা বদলে দেওয়ার একক প্রচেষ্টা থামিয়ে দিতে’ সক্ষম হয় বলে দাবি করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button