দেশবাংলা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের এক তরুণী কে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, উত্তর ধাওরাই গ্রামের উমর আলীর ছেলে শামীম আহমদ (২৬) পাটকুড়া গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণী কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করে।

গত ৬ সেপ্টেম্বর রাতে তরুণীর বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে জরুরি কথা আছে বলে তাকে আবারো জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তরুণী চিৎকার দিলে আশপাশ লোকজন এসে শামীম মিয়াকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) জহির আলী জানান, প্রাথমিকভাবে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শামীম আহমদ কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তরুণী নিজে বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।

গোবিন্দ দেব, জগন্নাথপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button