বিশ্ববাংলা
চড়া দামে টিকিট কিনে বিমানবন্দর থেকে ফেরত

দুবাইগামী যাত্রীরা চড়া দামে টিকিট কিনলেও, ঢাকা বিমানবন্দর থেকে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
জানা যায়, প্রবাসীরা দুটি বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের আশ্বাসে, উচ্চ দামে দুবাইয়ের টিকিট কিনেছেন। টিকিট কেনার সময় তাদেরকে ফ্লাই দুবাই ও আমিরাত এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছিলো, ভিসা ঠিক থাকলে অন্য কোনো অনুমোদন ছাড়াই, দুবাই যাওয়া যাবে।
কিন্তু টিকিট কেটে বিমানবন্দরে যাওয়ার পর, তাদেরকে বলা হয়েছে, দুবাই যেতে হলে গ্রীন সিগন্যাল লাগবে। এমতাবস্থায় তারা বিমানবন্দর থেকে ফিরে গেছেন।
এদিকে, এয়ারলাইন্সগুলোর দায়িত্বহীনতার কারণে টিকিট বিক্রী করে সমস্যায় পড়েছেন ট্রাভেল এজেন্টরা। এ ব্যাপারে ফ্লাই দুবাই অফিসে যোগাযোগ করা হলে, তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
অন্যদিকে, বিমানবন্দরের পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করা হবে।



