বিশ্বেজুড়ে আক্রান্ত ২ কোটি ৮০ লাখ, সুস্থ ২ কোটির বেশি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো ছয় হাজারের বেশি মানুষের। ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ৭ হাজারের বেশি। নতুন প্রায় ২ লাখ ৮৭ হাজার সংক্রমণে, মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৮০ লাখ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটির অধিক মানুষ।
করোনা মহামারির আটমাসে প্রথমবার একদিনে সাড়ে ৯৫ হাজার নতুন সংক্রমণ এবং ১১শ ৬৮ জনের মৃত্যুর রেকর্ড করলো ভারত। একইসাথে গেলো ২৪ ঘণ্টায় বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতেও শীর্ষে দেশটি।
এ পর্যন্ত ভারতে কোভিড-১৯ এ প্রাণ গেছে পৌনে এক লাখের বেশি মানুষের। মোট আক্রান্ত ৪৪ লাখ ৬৩ হাজার মানুষ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ, সাড়ে ১২শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি এক লাখ ৯৫ হাজারের বেশি; আক্রান্ত সাড়ে ৬৫ লাখ।
এছাড়া, ১১শ’ ৩৬ জন মারা গেছেন ব্রাজিলে, মোট মৃত্যু এক লাখ ৯৯ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৪২ লাখ। আর প্রাণহানি ৬৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে।



