অন্যান্যবাংলাদেশ

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা উন্নতি

ইউএনও ওয়াহিদা খানমের শরীরের ডানপাশের কিছুটা উন্নতি হয়েছে। তিনি হাতের আঙ্গুল নাড়ানোর চেষ্টা করছেন, বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার মুখের সেলাই খোলা হয়েছে। শনিবার তার মাথার সেলাই খোলার পর মেডিকেল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। এর আগে, অবস্থার উন্নতি হওয়ায় ইউএনও ওয়াহিদা খানমকে আইসিইউ থেকে এইচডিইউতে নেয়া হয়। তবে আপাতত তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না, বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।

গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকালে হেলিকপ্টারে তাকে ঢাকার এনে নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

হাতুড়ির আঘাতে বড় ধরনের জখম হওয়ায় বৃহস্পতিবার রাতে ওয়াহিদার মাথায় প্রায় দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। পরে শনিবার তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button