অন্যান্যবাংলাদেশ

মসজিদ বিস্ফোরণ: প্রতিবেদন দিতে সাতদিন সময় চেয়েছে জেলা প্রশাসন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিবেদন দেয়ার দিন ধার্য করা হলেও প্রতিবেদন দাখিল না করে আরও সাতদিনের সময় চেয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুস সাত্তারের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিলো। এছাড়া এ ঘটনায় আরও ৭ জন এখনো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত ৪২ জনের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button