ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ২

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের গাজীপুর ক্রিকেট একাডেমি টেস্ট ম্যাচ খেলা চলছিল। হঠাৎ বৃষ্টি শুরু হওয়া টেস্টম্যাচ বন্ধ করা হলেও কয়েকজন খেলোয়াড় বৃষ্টিতে ভেজে ফুটবল খেলতে থাকে। এসময় বিকট শব্দে নাদিম হোসেন(১৬) ও মিজানুর রহমান (১৭) নামে দুই খেলোয়াড়ের উপর বজ্রপাত হয়।
গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাদিম হোসেন গাজীপুরের কালিগঞ্জের আজমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে,স্থানীয় সাহাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং মিজানুর রহমান ময়মনসিংহের হালুয়াঘাট থানা উত্তর রামনগর কর্ণপাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে, গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে।
কোনাবাড়ী প্রতিনিধি



