দেশবাংলা

নারী সোর্স পরিচয়ে অপকর্ম, প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ, ডিবি, র‌্যাবের নারী সোর্স, আবার কখনো সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অপরাদ তালাশ টিমের পরিচয় দিয়ে চাঁদাবাজী, অসহায় মানুষকে হয়রানী, অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলার সোয়ারী কান্দা ও বাহিরশিমুল বাজারে কয়েকশত লোকের উপস্থিতিতে পৃথক দুইটি মানববন্ধন করেন ভুক্তভোগী স্থানীয়রা।

অভিযোগ আছে সুজিয়া আক্তার সুমির নেতৃত্বে উজ্জলসহ কয়েকজন মিলে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স ও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তার এমন কর্মকান্ডে অতিষ্ট হয়ে মানববন্ধন করেন এলাকাবাসী।

সুজিয়া আক্তার সুমী! সংক্ষেপে সুমী নামেই চিনে সবাই। নিজেকে কখনো পুলিশ, ডিবি, র‌্যাবের নারী সোর্স, আবার কখনো সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অপরাদ তালাশ টিমের পরিচয় দিয়ে চাঁদাবাজী, অসহায় মানুষকে হয়রানী, অসামাজিক কর্মকান্ড এবং ডিসি এসপির নাম ভাঙ্গিয়ে মামলার হুমকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এই নারী।

জোটন চন্দ্র, হালুয়াঘাট প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button