আন্তর্জাতিকএশিয়া
আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা

দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু আজ। এই চুক্তির মাধ্যমে হতে পারে আফগানিস্তানে দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতি।
কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু হচ্ছে। বৃহস্পতিবার অবশিষ্ট ছয় তালেবান বন্দিকে মুক্তি দেয়ার পর দোহায় আলোচনায় যোগ দেবে বলে নিশ্চিত করেছে তালেবান।
আফগান সরকারের সঙ্গে তালেবান শীর্ষ নেতাদের এই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
গত ফেব্রুয়ারিতে দীর্ঘ আফগান যুদ্ধের অবসানে দোহায় ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায় তালেবান ও যুক্তরাষ্ট্র। ওই সমঝোতায় বিদেশি সেনা প্রত্যাহারের বিনিময়ে আফগানিস্তানে শান্তি স্থাপনের প্রতিশ্রুতি দেয় তালেবান।



