দেশবাংলা

শিমুলিয়া-কাঁঠালবাড়ী: সীমিত আকারে ফেরি চালুর চেষ্টা

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উভয় ঘাট থেকে শুধুমাত্র কে-টাইপ ফেরি ছেড়ে গেছে।

ঘাট সূত্রে জানা গেছে, দীর্ঘ নয় দিন নাব্যতা সংকটে বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে পরীক্ষামূলকভাবে একটি রো রো ও দুটি কে-টাইপ ফেরি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসে।

কে-টাইপ ফেরি দুটো ঘাটে এসে পৌঁছালেও রো রো ফেরিটি আটকে যায় ডুবোচরে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফেরিটি ডু্বোচর মুক্ত হতে সক্ষম হয়। এর পর রাতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

তবে চ্যানেল কিছুটা সচল হওয়ায় কে-টাইপ ফেরিগুলো চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করছেন ঘাট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button