অন্যান্যবাংলাদেশ

৫ মাস পর কাউন্টারে ট্রেনের টিকিট; অনলাইনেও থাকছে অর্ধেক

দীর্ঘ পাঁচমাস পর আজ (শনিবার) থেকে স্টেশনের কাউন্টারে ফের শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রি। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরের নিয়মে, ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক পাওয়া যাবে টিকিট কাউন্টারে, বাকি অর্ধেক অনলাইনেই থাকবে।

একতরফাভাবে অনলাইনে টিকিট কাটার বিড়াম্বনা কমায়, সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। আর কাউন্টার লাইনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ প্রতিরোধে পাঁচ মাসেরও বেশি সময় ধরে স্টেশনে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রেখে, কেবল অনলাইনে চালু ছিলো। তবে ধীরে ধীরে জীবনযাত্রা আগের অবস্থায় আনতে, মানুষের যাতায়াত বেড়েছে। তাই অনলাইনে টিকিট পেতে যাত্রীদের বিড়াম্বনারও বাড়ে। এ অবস্থায়, শনিবার থেকে আবারো কাউন্টারে শুরু হয়েছে টিকিট বিক্রি।

তবে কাউন্টারের জন্য বরাদ্দ থাকবে ট্রেনের অর্ধেক আসন, বাকি অর্ধেক অনলাইনেও থাকবে। শুরুর দিন স্টেশন কাউন্টারে যাত্রীদের তেমন ভীড় ছিলো না। ক্রমে তা স্বাভাবিক হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

এদিকে, কাউন্টার খুলে দেয়াকে স্বাগত জানিয়েছে টিকিট প্রত্যাশী যাত্রীরা। আজ ১২ তারিখে দেয়া হচ্ছে ২১ সেপ্টেম্বরের আগাম টিকিট, কাল ২২ সেপ্টেম্বরের, পরশু ২৩ সেপ্টেম্বরের- এভাবে পর্যায়ক্রমে ২১ তারিখে গিয়ে স্বাভাবিক হবে চলতি টিকিটের অবস্থা।

তবে, কাউন্টার চালু হওয়ায় অপেক্ষামান যাত্রীদের লাইনে স্বাস্থ্যবিধি নিশ্চিতের কথা জানিয়েছেন স্টেশন ম্যানেজার।

এছাড়া বর্তমান নিয়মে, ট্রেনে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী বহন করা হচ্ছে। যাত্রীদের মাঝেও বেড়েছে সচেতনতা। রেলে সেবার মান আগামীতে আরো সুরক্ষিত হবে এমন প্রত্যাশা যাত্রীদের।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button