
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শক করে, সিআইডির ডিআইজি মাইনুল হাসান জানান, প্রাথমিকভাবে গ্যাসের লিকেজের বিষয়টি প্রমাণ হয়েছে। তবে ফায়ার, তিতাস, ডিপিডিসিসহ তদন্ত কমিটির সব বিষয় নিয়ে কাজ করা হবে। এ ঘটনায় যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এসময় অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন,নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক বাবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।



