আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র
বিশ্বে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত তিন লাখের বেশি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো প্রায় ৬ হাজার রোগির মৃত্যু হয়েছে। নতুন সংক্রমণ হয়েছে তিন লাখের বেশি। মোট শনাক্তের সংখ্যা ২ কোটি ৮৬ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫ লাখের বেশি মানুষ। করোনায় এ পর্যন্ত মোট প্রাণহানি ৯ লাখ ১৯ হাজারের কাছাকাছি।
এছাড়া দিনের হিসেবে সর্বোচ্চ প্রায় একলাখ রোগী শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২শ’র বেশি মানুষের। এরপরেই সর্বোচ্চ এক হাজারের বেশি প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র।
ব্রাজিলে মারা গেছে ৯২২ জন। দেশটিতে নতুন শনাক্ত ৪০ হাজারের বেশি। একদিনে মেক্সিকোতে মারা গেছে ৬ শতাধিক মানুষ। এছাড়া রাশিয়া, পেরু, কলম্বিয়াতেও বাড়ছে প্রাণহানির সংখ্যা।



