অন্যান্যবাংলাদেশ

কারাগার থেকে জঙ্গি ছিনিয়ে নেয়ার হুমকি

লালমনিরহাট কারাগারে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেয়ার হুমকি দেয়ার পর দেশের সব কারাগারে সতর্কতা জারি করেছে কারা অধিদপ্তর। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দিয়ে কারাগারগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

এতে কারা কর্মকর্তা ও রক্ষীদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দেয়া হয়েছে। কোনো হামলা হলে দ্রুত যেন তাঁরা প্রতিহত করতে পারেন, সে জন্য মহড়া করার কথা বলা হয়েছে চিঠিতে।

তবে কোন জঙ্গি সংগঠন থেকে এই হুমকি দেয়া হয়েছে, কাদের ছিনিয়ে নেয়ার কথা বলা হচ্ছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button