অন্যান্যবাংলাদেশ

একনেক সভায় ৪ প্রকল্প অনুমোদন

৫৩৪ কোটি টাকা ব্যায়ে ৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় আজ এই অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মন্ত্রণালয়ের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

সংশ্লিষ্ট খবর

Back to top button