
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরো ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণ গেলো ৪ হাজার ৮শ’ ২ জনের। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪০ হাজার ৫৬ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৫ হাজার ৫৯৪ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ।
এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৪১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।
এছাড়া, এ পর্যন্ত করোনায় মোট মৃতের পুরুষ তিন হাজার ৭৪৪ (৭৭ দশমিক ৯৭ শতাংশ) এবং নারী এক হাজার ৫৮ জন (২২ দশমিক শূন্য ৩ শতাংশ)।



