হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

ভারতের হঠকারী সিদ্ধান্তে হিলি স্থলবন্দরসহ দেশের সকল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ। বিপাকে বন্দরের ব্যবসায়ীরা। পাইকারী বাজারে দাম দ্বিগুন।
ভারতের হঠকারী সিদ্ধান্তে সোমবার থেকে হিলি স্থলবন্দরসহ দেশের সকল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেয়াজ আমদানি পুরোপুরি বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয় কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে দেশের পেঁয়াজ আমদানি কারকরা।
এদিকে দেশে পেঁয়াজ আমাদানি বন্ধের খবরে অস্থির হয়ে উঠেছে বন্দরের পেঁয়াজের বাজার। ৩৫ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। এঅবস্থায় বাজার মনিটরিংয়ের দাবি আমদানি কারকদের।
হিলি স্থলবন্দর আমদানি কারক সাইফুল ইসলাম জানান, ভারতে বন্যায় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার অযুহাতে গত সোমবার থেকে কোন রকম পূব ঘোষনা ছাড়াই হিলি স্থলবন্দরসহ দেশের সকল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। ভারতের এই হঠকারি সিদ্ধান্তে বিপাকে পড়েছে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।
ঋণপত্র খুলেও পেঁয়াজ না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। ভারতের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারত সরকার পেয়াজ রপ্তানি বন্ধ করলেও মিশর, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমানির ঋণপত্র ইতিমধ্যে খোলা হয়েছে। দেশীয় পেঁয়াজের এখনো পর্যাপ্ত মজুদ রয়েছে। এঅবস্থায় বাজার মনিটরিংয়ের পরামর্শ তাদের।
অন্যদিকে আমদানি বন্ধের খবরে হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। ৩৫ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়া বিপাকে পড়েছে বিভিন্ন অঞ্চল থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ব্যপারিরা। অনেককে পেঁয়াজ না কিনে বাড়ি ফিরতে হচ্ছে।
কুদ্দুস আলী, হিলি প্রতিনিধি



