দেশবাংলা
ঠাকুরগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রুহিয়া থানাধীন কুজিশহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রহমান আলী (৪২)। সে কুজিশহর কবিরাজ পাড়া গ্রামের নূসরু মোহাম্মদ এ ছেলে। রহমান আলী সালেহা খাতুন নিম্ন মধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন।
জানা গেছে, রহমান আলী রাতে মাছ ধরার জন্য বাড়ির পাশে জাল পাহারা অবস্থায় রেললাইনে ঘুমিয়ে পড়ে। এতে সান্তাহার থেকে ছেড়ে পঞ্চগড় গামী সেভেন আপ ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহত ব্যক্তির দাফন সম্পুর্ন করার অনুমতি প্রদান করেন।
মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি



