দেশবাংলা
মাদারীপুরে প্রবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন

মাদারীপুরে প্রবাসীদের প্রতিষ্ঠিত ‘শিবচর হেল্প ডেস্ক ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত নারীকে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি, অসহায় ও দরিদ্রদের সহযোগিতা করা হয়েছে।
করোনা মহামারি শুরু হলে মাদারীপুরের বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় হয়ে পড়েন অনেক মানুষ। এসময় শিবচর উপজেলার কতুবপুর ও কাদিরপুরের অনেক যুবক প্রবাস থেকে দেশে ফিরে আসেন।
এসময় কুতুবপুরের আমেরিকা প্রবাসী তুষার বেপারীর উদ্যোগে, এলাকার সচেতন যুবকদের সাথে নিয়ে,কর্মহীন ও অসহায়দের অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় প্রায় দেড় বছর ধরে ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত লিপি আক্তারকে নগদ ৫০ হাজার টাকাসহ তার চিকিৎসার দায়িত্ব নেয় সংগঠনটি।



