
বাংলাদেশ বিমানকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি না দেয়ায় ঢাকা-সৌদি রুটে সাউদিয়ার সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি না দেয়ায়, ঢাকা থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যমে সৌদি সরকারকে জানানো হবে।
তবে, চালু থাকবে ঢাকা-সৌদি চার্টার্ড ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সাউদিয়া এয়ারলাইনস। কিন্তু সৌদি আরবে আবেদন করেও ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি বিমান।
এ কারণে সৌদি আরবের এয়ারলাইনসকেও ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করছে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক)।



