দেশবাংলা
হিলি বন্দরে চরম বিপাকে পেঁয়াজ ব্যবসায়ীরা

কোন কারণ ছাড়া ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। এতে করে ভারতে দশ হাজার মেট্রিক টন এলসিসহ ২শ’ গাড়ি পেঁয়াজ ট্রাক আটকে যায়। ফলে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে।
এদিকে দেশে পেঁয়াজ আমাদানি বন্ধের খবরে অস্থির হয়ে উঠেছে বন্দরের পেঁয়াজের বাজার। ৪০ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
হঠাৎ করে দাম বেড়ে যাওয়া বিপাকে পড়েছে বিভিন্ন অঞ্চল থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারাও। এ অবস্থায় বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের।



