প্রধানমন্ত্রীবাংলাদেশ
প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৫তম অধিবেশনে আজ শনিবার ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ সময় রাত ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত রেকর্ডকৃত ভাষণ উপস্থাপন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতিবছরের মত এবাবও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণে কোভিড ১৯ সংক্রমণ,রোহিঙ্গা সংকট এবং জলবায়ুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে।



