
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজ মোহাম্মদ মিসবাহ উদ্দিনের করা এক রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ নির্দেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ।
সিলেটের নারী ও শিশু আদালতের বিচারকসহ ৩ জনকে যৌথ তদন্তের এ নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
একইসঙ্গে কলেজ অধ্যক্ষ এবং হোস্টেল সুপারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।



