
অবশেষে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি। এর আগে, সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় যোগ দিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনের সংশোধনীর খসড়ার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আইনে যাবজ্জীবনের বিধানও থাকছে।
সম্প্রতি নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন সমাবেশ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি ওঠে। এরপরই আইনটি সংশোধনের উদ্যোগ নেয় সরকার।



