
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি আবজাল হোসেনকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৬ আগস্ট আবজাল আদালতে আত্মসমর্পণ করেন। জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের ২৭ জুন আলাদা দু’টি মামলা করে দুদক।
এর একটিতে অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়; অন্যটিতে আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা পাচারের অভিযোগ আনা হয়।
এ ছাড়া, ৪ কোটি ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়। দুদকে আসা অভিযোগে বলা হয়, আবজালের দেশে বিদেশে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।



