
রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস থাকলেও, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিডিবিএল ভবনের নিচতলায় পড়ে থাকা ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়। ইন্টার ক্যাবলের মাধ্যমেই ১৯তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়-ক্ষতির হয়নি।



