
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ফেরত আসা ২১৯ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের আর এসকল মামলায় হাজিরা দিতে হবে না বলেও জানিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানি হয়। তবে এ ধরনের ঘটনায় পুলিশকে আরও সর্তক হয়ে কাজ করার পরামর্শ দেয় হাইকোর্ট বেঞ্চ।
মামলার তদন্ত কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়ে জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা সবাইকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই মামলার তাদের আর হাজির হতে হবে না। এ বিষয়ে পরবর্তীতে লিখিত আদেশ দেবে হাইকোর্ট।



