নদী থেকে বালি উত্তোলনে,ঝুঁকিতে রাস্তাঘাটসহ,কৃষিজমি

নরসিংদীর হাড়িধোয়া নদী থেকে অবাধে বালি উত্তোলনের ফলে,মারাত্মক ঝুঁকিতে রয়েছে নদীর ওপড় সেতু ও রাস্তাঘাট।এছাড়া কৃষি জমি আর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাতেও রয়েছেন, নদীপাড়ের মানুষ।বালি উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেননা এলাকাবাসী।
নরসিংদী জেলার অন্যতম নদী হাড়িধোয়া।প্রায় ৪১ কিলোমিটার দীর্ঘ এই নদীর দুই তীরে রয়েছে শিল্প প্রতিষ্ঠান,হাট বাজার ও গ্রামাঞ্চল।কয়েক মাস ধরে স্থানীয় প্রভাবশালীরা, নদী থেকে অবৈধভাবে ইঞ্জিনচালিত স্যালো মেশিন বসিয়ে, দিনরাত বালি উত্তোলন করছে।ফলে,সেখানে গভীরতা তৈরী হয়েছে,৫০-৬০ ফুটের মতো।এ কারনে আশপাশের রাস্তাঘাট ও নদীর ওপর নির্মিত সেতু মারাত্মক হুমকিতে পড়েছে।এছাড়া আশপাশের কৃষি জমিতে বালি ফেলায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।
নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে,ইতোমধ্যে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে শহিদুল ইসলাম ও আবু ছালেহ মো:রায়হান নামে দুজনকে আটক করেছে।এরপরও বন্ধ হচ্ছেনা,বালি উত্তোলন।এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি চেয়েছেন,নদী পাড়ের মানুষ।
ইতোমধ্যে একাধিকবার অভিযান চালিয়েছে প্রশাসন।এরপরও বালি উত্তোলনের অভিযোগ পেলে,ব্যবস্থা নেয়ার কথা বলেছেন,উপজেলা সহকারী কমিশনার
অবাধে বালি উত্তোলন এখনই বন্ধ না হলে, নদীর ওপর ব্রিজ ও রাস্তঘাট ঝুঁকিতে পড়ার পাশাপাশি, নদী পাড়ের বাড়িঘরও বিলীন হওয়ার আশংকা নদীপাড়ের মানুষের।
বাংলা টিভি/দেশবাংলা



