কেন্দুয়ায় ভুমিহীন আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণায় ভুমিহীন আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত। “খাস জমির অধিকার ভূমিহীন জনতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় ভুমিহীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গারাদিয়া মোড় চত্বরে ভূমিহীন আন্দোলন জেলা কমিটির উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা, কোনোরকম হয়রানি ছাড়াই ভূমিহীনদের মধ্যে সরকারি খাসজমি বরাদ্দ দিতে সরকারকে বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, খাসজমির মালিক ভূমিহীনরা হলেও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি সেসব দখল করে রাখছে। আইন থাকলেও নানা রকম প্রভাববলয়ের কাছে ভূমিহীনরা হেরে যাচ্ছে।
এ জন্য নিরীহ ভূমিহীনরা নানাভাবে হয়রানি ও ভয়ভীতির শিকারও হচ্ছেন। মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে তাদের জীবন দুর্বিষহ করে তোলা হয়। এ অবস্থার দ্রুত অবসান করে প্রকৃত ভূমিহীনদের সরকারি জমি বরাদ্দ দেওয়ার তাগিদ দিয়ে এ ক্ষেত্রে ক্ষমতা ও প্রভাবের দুষ্টচক্র ভেঙে দিতে হবে বলে জানান বক্তারা।

ভূমিহীন আন্দোলন নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক ওলি আহমেদ’র পরিচালনায় ভূমিহীন আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ মতিন শেখ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ই্উনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম ভূইঁয়া সুমন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূমিহীন আন্দোলন’র সদস্য সচিব শেখ নাছির উ্দ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ যুব শক্তি’র আহ্বায়ক হানিফ বাংলাদেশীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



