দেশবাংলা
মুন্সীগঞ্জে বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

টংগীবাড়িতে এক বিধবা নারী (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে যশলং ইউনিয়নের বায়হাল গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থানায় অভিযোগ জানালেন সন্ধ্যায় ধর্ষণে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে টংগীবাড়ি থানা পুলিশ। এ বিষয়ে টংগীবাড়ি থানার অফিসার ইনচার্জ বলেন, ধর্ষণের মামলা নেওয়া হয়েছে।
জানা যায়, ২৪ নভেম্বর দিবাগত গভীর রাতে জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে আসিফ মাদবর। এ এসময় আসেদ হাওলাদার ঘরের বাহিরে পাহারায় ছিল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, এই গ্রামের আমির হোসেন মাদবরের ছেরে আসিফ মাদবর (২৭) এবং তার সহযোগী একই গ্রামের মৃত হাসেম হাওলাদরের ছেলে আসেদ হাওলাদার (৩৫)।



