
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে রেড এলার্ট জারি করেছে ইন্টারপোল। সোমবার (৩০ নভেম্বর) সকালে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ সূত্রে বিষয়টি জানা যায়।
জানা যায়, তারা ভালো বেতনে চাকরি দেয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছে। যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও ইতোপূর্বে মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন আসামি গ্রেফতারের পর জানা গেছে।
যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে তারা হলেন, মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল।



