
করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার। প্রথম দফায় নিয়ে আসা হবে ৩ কোটি ডোজ। এর জন্য বরাদ্ধ রাখা হয়েছে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা।
সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেষে এ সিন্ধান্তের কথা জানিয়েছেন, মন্ত্রী পরিষদ সচিব। এর আগে সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতির বিষয় উঠে আসে। এছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নীতিমালা ২০২০-এর খসড়া অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।



