আওয়ামী লীগরাজনীতি
সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে: কাদের

বিশ্বের সব মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে, এ নিয়ে একটি কুচক্রী মহল বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা জানায় আ্ওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, দেশে চলমান সকল বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন, পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তা তিনি জানেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক মহলের বিতর্কের জন্য আওয়ামী লীগ বিচলিত নয় বলেও এসময় মন্তব্য করেন কাদের। ভাস্কর্য নিয়ে চলমান বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখভাল করছেন; এছাড়া সৌদি আরবসহ পৃথিবীর সব দেশেই ভাস্কর্য আছে তাই এটা নিয়ে সমস্যা দেখি না।



