দেশবাংলা
কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা

সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশায় দুর্ভোগ বেড়েছে অসহায় ও দিনমুজর খেটে খাওয়া মানুষের। উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া।
বুধবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও, ঘন-কুয়াশা সাথে নেমে আসছে কনকনে ঠান্ডা হাওয়া বইছে বেশিরভাগ এলাকায়।
এ অবস্থায়, শীতে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও হতদরিদ্ররা। ঠান্ডা উপেক্ষা করেই ছোটেন কর্মমূখী মানুষ। কুয়াশার কারণে, সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশির ভাগ এলাকার আকাশ থেকে মেঘ সরে যাবে। কুয়াশাও কমে আসবে। এরপর শীত বাড়তে থাকবে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের দাপট বেশি থাকবে



