দেশবাংলা
জেঁকে বসেছে শীত, দিনভর কুয়াশা

কুয়াশা আর হিমেল হাওয়ায় সারাদেশে জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা নেমে এসেছে অনেকটাই।
ঘন কুয়াশার কারণ দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। অন্যদিকে, কুয়াশার ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। রাজধানীসহ আশপাশের অঞ্চলেও গত দুইদিন ধরে রোদের দেখা মেলেনি।
এদিকে শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আবহাওয়ায় অধিদপ্তরের তথ্য বলছে কুয়াশাচ্ছন্ন এ অবস্থা চলবে আরও দু’এক দিন,তারপর ক্রমে বাড়বে শীতের তীব্রতা।



