
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১৯২ জনে। আর শনাক্ত হলেন ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।
আজ বৃহস্পতিবার ( ১৭ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।
বর্তমানে দেশে ১৪০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয় ১২ হাজার ৭৭৬টি। অ্যান্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট ও আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৯১টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আট দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে পুরুষ ২৭ জন, আর নারী ৯ জন।
বাংলাটিভি/শহীদ



