আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। তীব্র তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। সর্বোচ্চ প্রায় ৪০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ডের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারপাত যেমন ভোগান্তি বাড়িয়েছে, তেমনি তুষারঝড়ের কারণেও ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউইয়র্কে বিংহামটনে সবচে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেটিকাটসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনাসহ হতাহতের খবর পাওয়া গেছে।



