দেশবাংলা
গাজীপুরের বাসন থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের বাসন এলাকা থেকে রানা মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানাধীন যোগিতলা মুন্সী বাড়ি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত রানা বগুড়া জেলার শারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর এলাকার আবুল কাশেম প্রমানিক এর ছেলে।
বাসন থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান, খবর পেয়ে বাসনের যোগিতলা এলাকায় ধান ক্ষেতের পাশে গলায় রশি পেঁচানো অবস্থায় মাটিতে পড়ে থাকে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহিদুল ইসলাম, কোনাবাড়ী প্রতিনিধি



