
বাংলাদেশ গ্রাম আদালত সহকারীদের চাকরী স্থায়ীকরণের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে, ৩০টি জেলার ১ হাজার ২০১ জন গ্রাম আদালত সহকারীদের চাকরি স্থায়ীকরণ এবং সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সহকারী নিয়োগের ৪ দফা দাবি জানান বক্তারা।
বাংলাদেশ গ্রাম আদালত সহকারী সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আল কামাল হাসান, সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, রায়হান কবির, ফাতেমা আক্তার দুলালী ও কবিতা রাণীসহ অন্যান্য নেতৃবৃন্দ।



